শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিদেশ থেকে ফিরে পরিবারের সাথে ভাত খাচ্ছিলেন দুই সহোদর, মোবাইল কোর্টে জরিমানা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৭৪৮ বার পড়া হয়েছে

ভৈরবে হোম কোয়ারেন্টাইন লঙ্ঘন করার অপরাধে ৩ বিদেশ ফেরতকে ৩০হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা ৩জনকে অর্থদন্ড দিয়ে পুলিশ প্রহরায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

জানা যায়, পৌর এলাকার জগন্নাথপুরে আওয়াল কান্দার এলাকার বাসিন্দা সোহেল রানা (২৮) চলতি মাসের ১৮তারিখ দেশে আসেন। সোহেল রানা সরকারি নির্দেশনা অমান্য করে হোম কোয়ারেন্টাইন এর নিয়ম ভঙ্গ করে লোকজনের সাথে করছিলেন। পরে হাতে নাতে ভ্রাম্যমান আদালত এর প্রমাণ পেলে তাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত সোহেল রানার বাবার নাম আবুল হোসেন বলে জানা গেছে।

ভৈরবপুর মধ্য পাড়ার ইতালি থেকে দুইভাই সাখাওয়াত হোসেন ও ইফতেখার হোসেন দেশে আসেন চলতি মাসের ১৭তারিখ। মঙ্গলবার দুপুরে বিদেশ থেকে আসা দুইভাই নিজেদের পরিবারের সাথে একত্রে ভাত খেতে বসলে এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) হিমাদ্রী খিসা উপস্থিত হয়ে তাদের দুজনকে ১০হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করেন। পরে তাদের দুইভাইকে পুলিশ প্রহরায় হোমকোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের পিতার নাম জামির হোসেন।

এবিষয়ে নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা জানান, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী যারা বিদেশ থেকে আসবে তাদেরকে অবশ্যই হোম কোয়ারেন্টাইন পর্ব সম্পন্ন করতে হবে। নির্দেশনা অমান্য করলে তাদেরকে অর্থদন্ডসহ শাস্তির ব্যবস্থা করা হবে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com