শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

জীবানুনাশক স্প্রে ছিটিয়েছে অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৫৪২ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস জনিত কভিড-১৯ নিয়ন্ত্রণের লক্ষ্যে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বিভিন্ন ধারাবাহিক জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছে অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ।

ধারাবহিক এ কার্যক্রমে দ্বিতীয় দিনে আজ সোমবার সকালে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড় বাজার, হাই স্কুল, কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ এলাকার বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে ও সাবান দিয়ে হাত ধৌত করার পানির ট্যাংক স্থাপন করেছে।অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ নেতা শেখ তারিফ আহাম্মদের নেতৃত্বে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তারিফ আহাম্মদ জানায়, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে আমাদের উপজেলা অষ্টগ্রামে ছাত্রলীগের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যহত থাকবে এবং দেশের যেকোনো সংকটময় মুহুর্তে আমরা সবসময় প্রস্তুত আছি। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ভাইয়ের নির্দেশ ও সহযোগিতায় ইতিমধ্যে আমরা অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট, সাবান ও মাস্ক বিতরণ করেছি।

দ্বিতীয় দিনের কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগ কর্মী শামসুল আলম লিপসন, সিহাব সৌরভ, প্রান্ত সাহা, শাওন, জয় দেব, সাজ্জাদ হোসেন লিকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com