মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

কমলগঞ্জে করোনাভাইরাস সচেতনতায় প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ মহড়া

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৬১৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ মহড়া হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার, আদমপুর, ইসলামপুর, মাধবপুর, ভান্ডারীগাওসহ বিভিন্ন স্থানে এ মহড়া পরিচালিত হয়। এ সময় জনসচতেনতায় সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হয়। এই ক্রান্তিলগ্নে এক শ্রেণির মানুষজন সরকারি নির্দেশনা মানছেন না বলেই যৌথভাবে এই মহড়া বলে কর্মকর্তারা জানান।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘গ্রামগঞ্জে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জনসচেতনামূলক কাজ করছে পুলিশ। এছাড়া সড়কে পুলিশের মাধ্যমে যানবাহন চালকদের সচেতন করা হচ্ছে। উপার্জন বন্ধ হয়ে যাওয়া ব্যক্তি ও দিন মজুরদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।’
সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রেদওয়ান আহমেদ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। পরস্পর তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতে নিত্যপণ্য ও ঔষধের দোকানের সামনে লাল ও সাদা বৃত্ত এঁকে দেয়া হচ্ছে। এছাড়া হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের কোয়ারেন্টিন মানা হচ্ছে কিনা তাও নিয়মিত তদারকি করছে সেনাবাহিনীর সদস্যরা। করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে নিজ দায়িত্বে সচেতন হওয়ার আহবান জানান এ কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে। সরকারের নির্দেশ মোতাবেক জেলায় নিত্যপণ্য ও ঔষধের দোকান ব্যতীত সকল প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এই বিধি নিষেধ মেনে চলে মানুষকে সচেতন করতে মহড়া অব্যাহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com