করোনা ভাইরাসের প্রভাবে মৌলভীবাজারে কমলগঞ্জের মানুষের জীবনযাত্রা ব্যাহত। আর সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন দিন মজুররা। আর এই দিনমজুরদের মুখে হাসি ফুটাতে এগিয়ে এসেছেন কমলগঞ্জ ছাত্রদল নেতা কাজী ফয়সল।
বুধবার (১এপ্রিল) দুপুরে কমলগঞ্জের পৌর এলাকার ৬ নং ওয়ার্ড ও সদর ইউনিয়নের রিস্কাচালক, ভ্যান চালক, টেলাগাড়ী চালক, দিনমুজুর, ভিক্ষুকসহ হতদরিদ্র প্রায় দুইশত পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন ছাত্রদল নেতা কাজী ফয়সল।
এসময় আরও উপস্থিত ছিলেন, আল-আমিন সমাজ কল্যান পরিষদ সভাপতি কাজী হারুনুর রশিদ, ভানুগাছ পৌর বনিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশিদ মামুন ও আল-আমিন সমাজ কল্যান পরিষদের অন্যান্য সদস্যরা।
কমলগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড ও কমলগঞ্জ সদর ইউনিয়নের প্রায় দুই শত পরিবারের মাঝে চাল, আলু, ডাল, তেল ও সাবান ইত্যাদি বিতরণ করেন।
ছাত্রদল নেতা কাজী ফয়সল বলেন, বর্তমানে দেশের কর্মজীবি মানুষের কাজ কর্ম বন্ধ। তাই আমার ব্যক্তিগত ও পরিবারের অর্থায়নে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছি।