শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে মানবিক বাড়িওয়ালা দশ ভাড়াটিয়ার ভাড়া মওকুফ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৭৭৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় গ্রামের বাসিন্দা নবী হোসেন নিজেই বেকার, সংসার চলে পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ি ভাড়ার টাকায়। বিশ্বব্যাপি মহামারি রুপ ধারনকারি করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক বিচ্ছিন্নকরণ নিয়মের কারণে নিম্নআয়ের লোকজনের আয়-রোজগার না থাকায় বেকার নবী হোসেন তার বাড়ির দশ ভাড়াটিয়ার এক মাসের বাড়ি ভাড়া মওকুফ করে স্থাপন করলেন মানবতার এক উজ্জল দৃষ্টান্ত। জাতির এ ক্রান্তি সময়ে নবী হোসেনের মানবিকতায় মুগ্ধ এলাকাবাসী।

মানবিক বাড়িওয়ালা নবী হোসেন জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মরহুম মোমতাজ উদ্দিনের দ্বিতীয় ছেলে। শ্রমিকনেতা মরহুম মোমতাজ স্পষ্টভাষী ও নীতিবান ছিলেন বলে তাকে এলাকায় “হককথা মমতাজ” নামে ডাকতো লোকজন।

নবী হোসেন জানান, পৈত্রিক সূত্রে পাওয়া এ বাড়ির ভাড়ার টাকায় তার সংসার চলে। তার বাড়িতে ১০টি নিম্ন আয়ের পরিবার ভাড়ায় বসবাস করছেন। বর্তমানে করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধা থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এসব নিম্ন আয়ের মানুষজন। এ পরিস্থিতিতে বাড়ি ভাড়া তো দূরের কথা, তাদের প্রতিদিনের খাবার যোগার করাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এইসব দিক বিবেচনায় নিয়ে নবী হোসেন তার দশ ভাড়াটিয়ার তাদের গেল মার্চ মাসের বাড়ি ভাড়ার টাকা মওকুফ করে দিয়েছেন। এতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভাড়াটিয়ারা। তারা বলেন বাড়িওয়ালার এমন ঘোষণায় তারা খুবই আনন্দিত। তার প্রতি তাদের কৃতজ্ঞতার শেষ নেই। ভাড়াটিয়া আব্দুর রহিম, সেলিম মিয়া, শাহআলম জানান, তারা প্রত্যেকে মাসিক দেড় হাজার টাকা করে নির্ধারিত ভাড়ায় এই বাড়িতে থাকেন। তারা সবাই দিনমজুর। বর্তমান পরিস্থিতিতে কাজ-কর্ম বন্ধ থাকায় ঘরের খাবার যোগারই বন্ধ হয়ে গেছে। সেখানে মাস শেষে বাড়ি ভাড়া নিয়ে একটা বাড়তি চাপ ছিলো। এখন সেই চাপটি কেটে যাওয়ায় অনেকটা স্বস্থিবোধ করছেন তারা।

এদিকে নবী হোসেনের মানবিকতায় মুগ্ধ হয়েছেন জনপ্রতিনিধিসহ এলাকাবাসী। স্থানীয় পৌর কাউন্সিলর মমিনুল হক রাজু জানান, নবী হোসেনের এই উদ্যোগ ভৈরবের বিত্তবান বাড়িওয়ালাদের জন্য একটি বিশেষ বার্তা। স্বল্প পরিসর থেকে তিনি যদি এমন উদ্যোগ নিতে পারেন, তবে যারা সামর্থ্যবান বাড়ির মালিক আছেন, এই সংকটকালে স্বল্প আয়ের ভাড়াটিয়াদের পাশে তাদেরও দাঁড়ানো উচিত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com