শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে পৌর কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু মিয়ার উদ্যোগে ২ হাজার নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৭৩৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরব পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু মিয়ার নিজ অর্থায়নে ২হাজার গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল,ডাল,পেয়াঁজ ও তেল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের লক্ষীপুর এলাকার নিজ বাসভবনে নিম্ন আয়ের মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু মিয়া।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাস, ভৈরব উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা অধ্যাপক আব্দুল বাছেদ, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন । এছাড়াও খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপি মহামারি রুপধারনকারি করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারি ঘোষনা অনুযায়ী সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। এ সংকট মোকাবেলায় জাতির এই ক্রান্তি সময়ে ভৈরব পৌরসভার ৬নং ওয়ার্ডের ২হাজার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে পাচঁ কেজি চাল, দুই কেজি আলো, এক কেজি পেয়াঁজ, আধা কেজি ডাল ও আধা লিটার তৈল তুলে দেন কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু মিয়া। ফলে অভাব অনটনের এমন দিনে খাদ্য সামগ্রী হাতে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

এছাড়াও কাউন্সিলরের এমন মানবিক আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com