সরকার ঘোষিত ছুটির মধ্যে অফিস করে করোনাভাইরাসে আক্রান্ত হলে সর্বনিম্ন ৫ লাখ টাকা থেকে পদমর্যাদা অনুসারে স্বাস্থ্যবিমার আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পাবেন ব্যাংক কর্মকর্তারা। কেউ মারা গেলে তার ৫গুণ অর্থ পাবেন স্বজনরা।
বুধবার (১৫ এপ্রিল) এক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। যা সকল তফসিলি ব্যাংকের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।