শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

নিকলীতে করোনা প্রতিরোধে দোকানপাট ও লোক সমাগম বন্ধ রাখতে পুলিশি তৎপরতা

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৬৬৭ বার পড়া হয়েছে

মরণব্যাধী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় গত ১৪ মার্চ বিকেল থেকে দোকানপাট বন্ধ ও লোক সমাগম বন্ধসহ অহেতুক বাড়ির বাহিরে চলাচল নিয়ন্ত্রণ করে আসছে নিকলি থানার পুলিশ। নিয়মিত কাজের অংশ হিসেবে রাস্তায় প্রতিদিন জীবানুনাশক ওষুধ স্প্রে করা হচ্ছে।

 

সরকারি এ নির্দেশনা মানা হচ্ছে কিনা তা তদারকি করতে কিশোরগঞ্জের নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শামছুল আলম ছিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়নের ১৩টি হাট- বাজারে জোর তৎপরতা চালাচ্ছে।

 

আজ (১৬ এপ্রিল) অভিযানকালে ঔষধের ফার্মেসী, কাঁচাবাজারসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান ব্যতীত বাকিসমুহ বন্ধ করেন দেওয়া হয়। এ সময় কোন দোকান, ফার্মেসী, কাঁচাবাজার ক্রেতা ছাড়া রাস্তায় অহেতুক চলাচলকারীদের নিজ নিজ বাড়িতে চলে যেতে বলা হয়। কাঁচাবাজারের দোকানদার, ফার্মেসীর কর্মচারী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানদারদের হাতে গ্লাবস ও মুখে মাস্ক পরিধান করে বেচাকেনা করার নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া বেচাকেনার সময় ক্রেতারা তিনফুট দূরত্ব বজায় রাখারও নির্দেশনা দেওয়া হয়।

 

এসময় হ্যান্ড মাইকে পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় সম্পর্কে সবাইকে সচেতন থাকতে নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সরকারী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা না মানলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com