রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে ছাত্রলীগ এই প্রথম বৃষ্টিতে ভিজে কৃষকের ধান কেটে দিচ্ছে

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৮৩৮ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলা ছাত্রলীগ। কিশোরগঞ্জের নিকলী বাজিতপুর সাংসদ-৫ জনাব আলহাজ্ব মোঃ আফজাল হোসেন এম.পি মহোদয় এর অনুপ্রেরণায়, বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের পরামর্শক্রমে নিকলী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে কৃষকের জমি থেকে ধান কেটে বাড়ি পর্যন্ত পোঁছে দিয়েছেন।

২৬ (এপ্রিল) রবিবার নিকলী পূর্ব গ্রামের কৃষক মোঃ হুমায়ুন কবির এর জমির ধান কেটে দেন নিকলী উপজেলা ছাত্রলীগ নেতাকর্মী। প্রায় ৩০ জনের একটি দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কৃষকের প্রায় ৮০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

ধান কাটায় অংশ নেন, নিকলী উপজেলা ছাত্রলীগ কর্মী মোঃ ইমরুল হাসান, মোঃ আরিফ মিয়া, রেদুয়ানুল হক (শাওন), এবং নিকলী উপজেলা ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিয়নের ছাত্রলীগের নেতা কর্মীরা।

কৃষক মোঃ হুমায়ুন কবির বলেন, ধান কাটার সময় সাধারণত ৫০০ থেকে ৬০০ টাকা রোজে (দৈনিক ভিত্তিতে) শ্রমিক আনতে হয়। করোনাভাইরাসের কারণে ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছে না। আমার তেমন সামর্থও নেই, তাই পাকা ধান নিয়ে চিন্তিত ছিলাম। আমার এ সংকটের কথা শুনে ছাত্রলীগের কর্মীরা ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে। আমি আলহাজ্ব মোঃ আফজাল হোসেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কেননা তার নির্দেশে আমাদের মতো অসহাই গরিব মানুষের পাশে দাড়িয়েছে নিকলীর ছাত্রলীগ।

নিকলী উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা জানিয়েছে কোন কৃষক যদি মনে করেন, ধান কাটতে আমাদের সহযোগিতা লাগবে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমরা তার ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবো।.

এদিকে ছাত্রলীগের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com