কিশোরগঞ্জের ভৈরবে করোনায় আক্রান্ত ২য় রোগী আর্থ কিশোর। সে একজন ফার্মেসী ব্যবসায়ী। ফার্মেসী ব্যবসার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডেও জড়িত আছেন। ধারণা করা হচ্ছে ফার্মেসীতে আসা ক্রেতাদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন আর্থ কিশোর। গত ১২ এপ্রিল আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে।
গতকাল বুধবার (২৯ এপ্রিল) দুপুরে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। হাসপাতালে ১৭ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হলে এদিন তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সুস্থ হয়ে বাড়ি ফিরে আর্থ কিশোর তার ফেসবুকে করোনা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। ফেইসবুকের এক পোষ্টে তিনি মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেছেন।
ওয়াননিউজ পোর্টাল থেকে তার সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে করোনা থেকে মুক্তির উপায় হিসেবে তিনি জানান- “করোনা হলে কী করবো না ভেবে, কী করলে করোনা হবে না সেটা ভাবা উচিত। ভয় না পেয়ে, মনকে শক্ত রাখা। যদি প্রতিদিন কিছুক্ষণ পর পর গরম পানি পান ও গরম পানি লবণ দিয়ে গার্গল করা হয় তাহলে কিছুটা উন্নতি হতে পারে।

এছাড়াও তিনি জানান ‘রোজ একাধিকবার আদা, রসুন, কালজিরা, মধু, লঙ, এলাচ একসাথে জাল দিয়ে বাস্প নিলে এবং খেলে করোনা উপসর্গ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। যদি ভিটামিন সি ও পুষ্টিকর খাবার খেলেও ভালো অনুভূতি ফিল করা যায়। যে সব খাবার রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে সেসব খাবার দৈনিক খাদ্য তালিকায় রাখলে ভাল হয়, যেমন ডিম, দুধ, ডাল ইত্যাদি আমার সুস্থ্য হওয়ার ব্যাপারে এগুলো বেশি কাজ করেছে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা বলেন, ‘আর্থ কিশোর ভৈরবে করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগী। তার সুস্থ হওয়ার খবরে আমরা খুশি হয়েছি।’ একই হাসপাতালে চিকিৎসা নিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) সুস্থ হয়ে বাড়ি ফেরেন ভৈরবের প্রথম করোনা আক্রান্ত পুলিশের এসআই মো. চাঁন মিয়া।