বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

কমলগঞ্জে প্রথম করোনায় সনাক্ত ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যর

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০
  • ৩৮০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথম করোনাভাইরাসে সনাক্ত হয়েছেন সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার একজন কর্মকর্তা ও একজন আনসার সদস্য। তারা দুইজনই কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার বিকালে মৌলভীবাজার সিভিল সার্জনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

করোনা আক্রান্ত সোনালী ব্যাংক ভানুগাছ শাখার কর্মকর্তা (ক্যাশ) ইমরানুল হাবিবের ভানুগাছ ১০ নম্বর গলির আল-আমীন ভবনের তৃতীয় তলার ভাড়া বাসা লকডাউন করে বাসায় লাল পতাকা লাগিয়ে একটি কক্ষে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। অন্যদিকে আনসার সদস্য শরিফুল ইসলামের ভানুগাছ বাজারে তার ভাড়া বাসা লকডাউন করে সে বাসায় লাল পতাকা লাগিয়ে তাকে একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। উভয়ের পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, কমলগঞ্জ থেকে এ পর্যন্ত যতগুলো নমুনা সংগ্রহ করা হয়েছিল তার সবগুলোর ফলাফল নিগেটিভ ছিল। শুক্রবার বেলা সাড়ে ৩টায় মৌলভীবাজারের সিভিল সার্জন তাকে জানিয়েছেন নতুন ফলাফলে কমলগঞ্জের ভানুগাছ বাজার শাখা সোনালী ব্যাংকের কর্মকর্তা ইমরানুল হাবিব ও একই শাখার আনসার সদস্য শরিফুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত। সাথে সাথে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। তবে তারা কিভাবে আক্রান্ত হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে ঘটনাটি নিশ্চিত হয়েছেন।

 

তিনি স্বাস্থ্য কর্মকর্তা ও থানার পুলিশ কর্মকর্তাসহ পুলিশের একটি দল নিয়ে করোনা আক্রান্ত দুইজনের বাসা লকডাইন করেছেন। ভানুগাছ বাজারে ১০নং রোড লকডাউনের সাথে সাথে এলাকাবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com