রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সিরাজগঞ্জে বর্ণলী বেলকুচি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চরাঞ্চলের ৫০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০
  • ৩২৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার অবহেলিত মৌলিক অধিকার বঞ্চিত চরাঞ্চলের মানুষের জন্য বর্ণালী বেলকুচি (মাটির ঘ্রাণে, শেকড়ের টানে ) স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গতকাল(শুক্রবার) সকালে রাজাপুর ইউনিয়নের ফাতেমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলার রান্ধুনীবাড়ী চর,বেড়াখাড়ুয়ার চর,চকমকিমপুর চর ও বেলকুচির চরের ৫০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন বর্ণালী বেলকুচির প্রতিষ্ঠাতা শাকিল আহমেদ ও হাফিজুর রহমান এবং অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংঘঠনের স্থানীয় প্রতিনিধি গৌর হরি সাহা,মোস্তাক প্রামানিক,মেহেদী হাসান,নাসিম আহমেদ ও মোকলেছুর রহমান প্রমুখ ।

 

এছাড়া বিভিন্ন সময়ে সংবাদের ভিত্তিতে চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের মাঝে বিপদকালীন সময়ে বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের স্বেচ্ছাসেবীরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে থাকেন বলে জানা যায় ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com