শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে সাত পুলিশ সদস্যের করোনাভাইরাস জয়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০
  • ১৮০৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা পুলিশের আরও সাত সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । রোববার (৩ এপ্রিল) দুপুরে তারা বাড়ি ফিরেছেন। তাদের সবাই কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় কর্মরত ছিলেন। তারা হলেন- কনস্টেবল আব্দুস সামাদ (৪৫), কবির (৩৫), জামাল উদ্দিন (৩৫), তানজিল আহমেদ (২৪), আমিনুল ইসলাম (২৮), আব্দুর রহিম (৩০) ও সোনিয়া আক্তার (২৬)।

 

গত ১৭ এপ্রিল কনস্টেবল আব্দুর সামাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরদিন তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর গত ২৩ ও ২৮ এপ্রিল পুনরায় পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট আসায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। কনস্টেবল কবির ও জামাল উদ্দিনের দেহেও কোভিড-১৯ শনাক্ত হয় গত ১৭ এপ্রিল। তাদের ভৈরবের ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়। পর পর দুবার নেগেটিভ রিপোর্ট আসায় তাদেরও ছাড়পত্র দেয়া হয়।

 

এ দিকে গত ১৯ এপ্রিল কনস্টেবল তানজিল আহমেদ, আমিনুল ইসলাম, আব্দুর রহিম ও সোনিয়া আক্তার করোনায় আক্রান্ত হন। আইসোলেশনে থাকার পর গত ২৫ ও ২৯ এপ্রিল দুবার এ চারজনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস না পাওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়। এ সাতজনই আগামী ১৫ দিন তাদের বাড়িতে থাকবেন। তাদের আগে ভৈরব হাসপাতালের দুই উপ-পরিদর্শক করোনামুক্ত হন।

 

সিভিল সার্জন মো. মুজিবুর রহমান জানান, রবিবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ডাক্তারসহ মোট ১৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এ নিয়ে জেলায় মোট ২৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com