সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

কমলগঞ্জে করোনার প্রভাবে খেলার মাঠে সোনালী ব্যাংকের ভাতা প্রদান

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২০
  • ৪০২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা প্রভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েক সহস্রাধিক বিভিন্ন প্রকারের ভাতাভোগীদের সামাজিক দূরত্ব বজায় রেখেও ভাতা বিতরণ করা সম্ভব নয়। ফলে সোনালী ব্যাংক শমশেরনগর শাখার বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে স্থানীয় চা বাগান মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ভাতা প্রদান করা হয়।

 

সামাজিক দূরত্ব বজায় রেখে খেলার মাঠে ভাতা প্রদানের উদ্যোগ নিলে বৃষ্টি কারনে এলোমেলো হয়ে যায়। বৃষ্টি থামার পর ভাতাভোগীরা সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ান। বৃষ্টির পানির মধ্যে মাঠের মাঝে দাঁড়িয়ে ভোতাভোগীরা অস্থায়ীভাবে তৈরী কাউন্টার থেকে ভাতা গ্রহন করেন। এ সময় সহস্রাধিক ভাতাভোগেীদের সামাল দিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দায়িত্ব পালন করেন।

 

সোনালী ব্যাংক শমশেরনগর শাখার ব্যবস্থাপক রিপন মজুমদার বলেন, সম্প্রতি দুই জনের করোনা সনাক্ত হওয়ার কারনে সোনালী ব্যাংক ভানুগাছ শাখা লকডাউন ঘোষণা করা হয়। এর পর থেকে শমশেরনগর শাখায় অস্বাভাবিক চাপ বেড়ে যায়। এমতাবস্থায় ব্যাংক শাখায় কার্য দিবসে কোনভাবে সহস্রাধিক ভাতাভোগীর ভাতা প্রদান সম্ভব নয়। তাই বুধবার বৌদ্ধ পূর্নিমার ছুটির দিনে শমশেরনগর ইউনিয়নের ১৬০০ ভাতা ভোগীর মাঝে চা বাগান খেলার মাঠে ভাতা প্রদান করা হচ্ছে। তিনি আশাবাদী শমশেরনগর ইউনিয়নের শতভাগ ভাতা প্রদান করা যাবে।

 

শমশেরনগর সোনালী ব্যাংক ব্যবস্থাপক রিপন মজুমদার আরও বলেন, আগামী শনিবার (৯ মে) সাপ্তাহিক ছুটির দিনে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সামনের খোলা স্থানে সে ইউনিয়নের প্রায় ২ হাজার ভাতাভোগীদের মাঝে ভাতা প্রদান করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com