রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে রাদিদ সামিয়া ফুড প্রোডাক্টস’কে জরিমানা

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২০
  • ৫৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় ভেজাল বিরোধী অভিযানে রাদিদ সামিয়া ফুড প্রোডাক্টস’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

 

পবিত্র রমজান মাস এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা ঠেকাতে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ সিপিসি-২ ক্যাম্প ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

 

আজ (৬ এপ্রিল) কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় রাদিদ সামিয়া ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানটিতে র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান, বিএন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা’দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় উক্ত প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন অবস্থায় চানাচুর তৈরী, চানাচুর তৈরীতে অনেক দিনের পুরাতন নোংরা তেল ব্যবহার ও ক্ষতিকর রং মিশিয়ে চানাচুর তৈরীর আলামত পায়।

 

উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ রফিকুর রহমান (৫০), পিতা-মোঃ আতিকুর রহমান, সাং-হারুয়া, থানা ও জেলা- কিশোরগঞ্জ’কে অপরিচ্ছন্ন অবস্থায় ভেজাল চানাচুর তৈরীর দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com