সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ২১৫ পিস ইয়াবা’সহ নারী মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৮১০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের মধ্যপাড়া এলাকা হতে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ১ জন মহিলা মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প জানতে পারে একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

এরই প্রেক্ষিতে আজ (৭ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন যশোদল মধ্যপাড়া এলাকা হতে মহিলা মাদক ব্যবসায়ী মোছাঃ শাহানা (৩০), স্বামী- ওবায়দুল্লাহ, সাং-যশোদল মধ্যপাড়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ২১৫  পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

 

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার রেলওয়ে থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com