শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে পুলিশের ১১ সদস্যের সবাই সুস্থ, সর্বশেষ সুস্থ হয়েছে এএসআই ফারুক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০
  • ৫৫৬ বার পড়া হয়েছে

আজ (১১ মে) সোমবার কিশোরগঞ্জ পুলিশের আরো এক সদস্য সুস্থ হয়েছেন। তার নাম এএসআই মো. ফারুক মিয়া। তিনি ভৈরব থানায় কর্মরত ছিলেন। কিশোরগঞ্জ জেলা পুলিশের আক্রান্ত ১১ সদস্যের মধ্যে এর আগে ১০ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। নতুন করে আরো একজন সুস্থ হওয়ায় এখন কিশোরগঞ্জ জেলা পুলিশের ১১ জন সদস্যই করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হলেন।

 

সর্বশেষ করোনাজয়ী এএসআই মো. ফারুক মিয়া সোমবার (১১ই মে) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনায় ছাড়পত্র পেয়েছেন। ছাড়পত্রে এএসআই মো. ফারুক মিয়াকে নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

 

কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী সোমবার (১১ই মে) বিকালে বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা প্রতিরোধমূলক দায়িত্ব পালন করতে গিয়ে ভৈরব থানায় কর্মরত এএসআই মো. ফারুক মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com