সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে তন্নী মুন্নী ফুড প্রোডক্টস’কে ১০ হাজার টাকা জরিমানা, ভিডিও দেখুন

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৭৪০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে  ভেজাল বিরোধী অভিযানে তন্নী মুন্নী ফুড প্রোডাক্টস’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। আজ (১৪ মে)  বৃহস্পতিবার সদরের পৌর শহরের শোলাকিয়া এলাকায় কিশোরগঞ্জ র‌্যাব-১৪ সিপিসি-২ ক্যাম্পের অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ জরিমানা করে।

 

পবিত্র রমজান মাস এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা ঠেকাতে অত্র ক্যাম্প ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন শোলাকিয়া এলাকায় তন্নী মুন্নী ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানটিতে র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান, বিএন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান’দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে।

 

এ সময় উক্ত প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর অবস্থায় সেমাই তৈরী এবং সেমাই তৈরীতে অনেক দিনের পুরাতন নোংরা ডালডা, পুরাতন নোংরা তেল ব্যবহারের আলামত পায়। উক্ত প্রতিষ্ঠানের মালিক শংকর চন্দ্র দাস(৫০), পিতা-গোপাল চন্দ্র দাস, সাং-শোলাকিয়া, থানা ও জেলা- কিশোরগঞ্জ’কে অস্বাস্থ্যকর অবস্থায় সেমাই তৈরীর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

https://www.youtube.com/watch?v=SuroHUq36mM

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com