রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১লাখ ২২ হাজার টাকা জরিমানা

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৮৫৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ২২টি মামলায় ১লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (১৪ মে) বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী’র নির্দেশক্রমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

 

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের মিটিং এ গৃহীত সিদ্ধান্তনুযায়ী আগামী ৩০মে পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের দোকান ব্যতীত সকল দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে মর্মে নোটিশ জারি করা হয়। তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী নির্দেশনা অমান্য করে ব্যবসা করে অন্য ব্যবসায়ীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া শহরের ফুটপাতে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ ও সতর্ক করা হয়। এ সময় ৪জন পথচারীকে মাস্ক না পড়ায় জরিমানা করা হয় এবং কয়েকজনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক দেয়া হয়।

 

নির্দেশনা অনুযায়ী সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের বড় বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহামুদুল হাসান । এ সময় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের সহযোগিতায় চলমান পরিস্থিতিতে  শপিংমল এবং দোকানপাট খোলা রাখায় বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ীকে মোট ২২টি মামলায় ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com