বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩ তাড়াইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত, আটক ২ পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু হোসেনপুরে বজ্রপাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারে চরম মানবিক সংকট, সহায়তার আবেদন নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস

কওমি মাদরাসা ও ইমামদের সুখবর দিল প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪৯২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতই ঝড়-ঝাপটা আসুক। আমাদের এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে আমরা বিজয়ী জাতি। করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য আমরা ইতোমধ্যে ২০০০ চিকিৎসক নিযোগ দেয়া হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ত্রাণ দিয়ে যাচ্ছে। দেশের বিত্তবানরাও ত্রাণ দিচ্ছে। আমরা চাই দেশের কোন মানুষ যেন এই দুর্ভোগের সময় খাবারে কষ্ট না পায় আমরা সে ব্যবস্থা করে দিয়েছি।

তিনি বলেন, ঈদের আগে আমরা ৬ হাজার কাওমি মাদ্রাসায় সহযোগিতা করবো ইনশাল্লাহ। দেশের সবাইকে আমরা দিতে পারবো না। তবে চেষ্টা করছি যাতে সবাই এই দুর্ভোগের সময় খেয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে। তাছাড়া মসজিদের ইমামদেরও সহযোগিতা করবো। প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারের মধ্যে ২ হাজার ৫শ’ টাকা করে মোবাইলে বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করছি। করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারের মধ্যে ২ হাজার ৫শ’ টাকা করে মোবাইলে বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার (১৪ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

 

ভাতা পাওয়ার তালিকায় আছেন নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, দোকানের কর্মচারী, রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকের পরিবহন শ্রমিক ও হকারসহ নিম্ন আয়ের নানা পেশার মানুষ। তালিকাভুক্তদের মধ্যে নগদ, বিকাশ, রকেট, এবং শিউরক্যাশ এর মাধ্যমে সরাসরি চলে যাবে এই টাকা, ফলে বাড়তি কোন ঝামেলা পোহাতে হবে না তাদের। টাকা পাঠানোর খরচ সরকার বহন করবে। এই টাকা উত্তোলন করতে ভাতাভোগীদের কোন খরচ দিতে হবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com