মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু হোসেনপুরে বজ্রপাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারে চরম মানবিক সংকট, সহায়তার আবেদন নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস দুই বছরেও থামেনি কান্না: তাড়াইলের বীর শহীদ তরিকুল ইসলাম রুবেলকে শ্রদ্ধায় স্মরণ প্রতিষ্ঠার ৬ বছর পূর্তিতে হাওরের বুকে নৌভ্রমণে উৎসবমুখর তাড়াইল উপজেলা প্রেস ক্লাব বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত

ভৈরবে চাল ব্যবসায়ীর পরিবারের সাতজন করোনায় আক্রান্ত, মোট শনাক্ত ৫৯

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৭২১ বার পড়া হয়েছে

ভৈরবে একই পরিবারের সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভৈরব বাজারের চালপট্টি এলাকার চাল ব্যবসায়ী কামাল মিয়া, তার স্ত্রী, সন্তান ও গৃহকর্মীসহ মোট সাতজনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ভৈরবে গত কয়েকদিন লাগাতার নেগেটিভ রিপোর্টের পর হঠাৎ করে একই পরিবারের সাতজন করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে পুনরায় জনমনে আতংক বিরাজ করছে। ভৈরবে এখন পর্যন্ত ৬৩৯জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৫৪৫জনের রিপোর্টে পাওয়া গেছে এবং সর্বমোট ৫৯জনকে করোনা আক্রান্তে শনাক্ত করা হয়েছে। এছাড়াও আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩জন।

জানা যায়, ভৈরব বাজারের চাল ব্যবসায়ী কামাল মিয়া কয়েকদিন যাবৎ জ্বর ও সর্দি কাশিতে ভোগছিলেন। পরে বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে অবগত করানো হলে গত ১১মে উপজেলা স্বাস্থ্য বিভাগ অসুস্থ কামাল ও তার পরিবারের সকল সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকায় করোনা পরীক্ষার জন্য পাঠায়। এছাড়াও ওইদিন ভৈরবের মোট ৩৫জনের নমুনা সংগ্রহ করা হয়। পরে করোনা পরীক্ষায় কামাল মিয়ার পরিবারের সকল সদস্যদের রিপোর্ট পজেটিভ আসে এবং বাকি ২৮জনের পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া যায়। পরবর্তীতে শনাক্ত হওয়া কামাল মিয়া ও তার স্ত্রীকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয় এবং বাকি পাচঁজনকে ভৈরব ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ভৈরব উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

এবিষয়ে ভৈরব করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির আহবায়ক উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা জানান, আক্রান্ত ব্যক্তির বাসস্থান ভৈরবপুর নাটালমোড় এলাকার রেনাটা বিল্ডিংয়ের পাশে মনির ভবন ও সংলঘœ দুপাশের ৫টি করে ১০টি বাড়ি, ভৈরব বাজারস্থ চালপট্টিতে অবস্থিত হাজী শহিদ মিয়ার ঘর ও সংলঘœ দুপাশের ৫টি করে ১০টি বাড়ি এবং বঙ্গবন্ধু সরণীর আইভি ভবনের উল্টোদিকে অবস্থিত হাজী শহিদ ভবন ও সংলঘœ দুপাশের ৫টি করে ১০টি বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত করে অবরুদ্ধ ঘোষনা করা হয়েছে। এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উল্লেখিত স্থান সমূহে সব ধরনের দোকানপাঠ, চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ এবং কৃষিপণ্য, জ্বালানি, সংবাদত্রসহ যে কোনো ধরনের জরুরি পরিসেবা বন্ধ থাকবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়াও করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়নে জনগণকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com