শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

২৫০০ কর্মহীন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কিশোরগঞ্জ পৌরসভা

মো: আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৫৬৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ২৫০০ কর্মহীন শ্রমিকের মাঝে কিশোরগঞ্জ পৌরসভা খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আজ শুক্রবার (১৫ মে) বিকালে কিশোরগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

করোনাভাইরাস প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া রিক্সাশ্রমিক, অটোশ্রমিক, হোটেল-রেস্তোরাঁর শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের ২৫০০ শ্রমিকের মাঝে পৌরসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।

 

খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন কিশোরগঞ্জের স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ ও পৌর মেয়র মাহমুদ পারভেজ। এ সময় প্রত্যেক শ্রমিককে তার পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি চাল, ১ লিটার তেল ও ১ মিষ্টি কুমড়া দেয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় পৌর কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

মেয়র জানান, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে পৌরসভার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জনস্বার্থে মানুষের মাঝে পৌরসভার পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com