শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু

শামছুল আলম শাহীন
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০
  • ৪৫৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভৈরবের এক মৎস্য ব্যবসায়ীর (৬০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

রাত সাড়ে ৯টার দিকে ভৈরব থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় তিনি তীব্র শ্বাসকষ্টসহ সংকটাপন্ন অবস্থায় ছিলেন। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যখন তাকে আনা হয়, তখন তিনি খুবই সংকটাপন্ন অবস্থায় ছিলেন। এরপরও চিকিৎসকগণ প্রাণান্ত চেষ্টা করেছেন। কিন্তু তাকে বাঁচানো যায়নি। মারা যাওয়ার আগে শুক্রবার (১৫ মে) দুুপুরে ভৈরব থেকে ওই ব্যক্তির করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছিল।

 

নিজ বাড়িতে তার অবস্থার অবনতি হলে রাতে ভৈরব থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

 

সিভিল সার্জন জানান, নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর করোনায় তার মৃত্যু হয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মারা যাওয়া ব্যক্তি সনাতন ধর্মাবলম্বী। ভৈরবের মেঘনা ফেরিঘাটে তার মৎস্য আড়ত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com