মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৯৩০ জন, মোট ২০,৯৯৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০
  • ৪১৪ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯৯৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন। যারা মারা গেছেন সবাই পুরুষ। তাদের মধ্যে রাজধানী ঢাকার সাতজন। এ নিয়ে মোট ভাইরাসটিতে মৃত্যু হলো ৩১৪ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন।

শনিবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করে ৯৩০ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ২৩৫ জন  সুস্থ হয়ে উঠেছেন।  এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ৪ হাজার ১১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com