মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু হোসেনপুরে বজ্রপাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারে চরম মানবিক সংকট, সহায়তার আবেদন নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস দুই বছরেও থামেনি কান্না: তাড়াইলের বীর শহীদ তরিকুল ইসলাম রুবেলকে শ্রদ্ধায় স্মরণ প্রতিষ্ঠার ৬ বছর পূর্তিতে হাওরের বুকে নৌভ্রমণে উৎসবমুখর তাড়াইল উপজেলা প্রেস ক্লাব বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত

ভারতে আবারও রেকর্ড, একদিনে করোনায় আক্রান্ত ৬৭৬৭ জন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩৮৮ বার পড়া হয়েছে

লকডাউন চলাকালীন ভারতে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৭৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ১৪৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতে মোট আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ৯২০ জন। আর করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৮৬৯ জন। সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪৪১ জন।

গোটা দেশে সবচেয়ে বেশি উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত সে রাজ্যে ৪৭ হাজার ১৯০ জন আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৭ জনের। মহারাষ্ট্রের পাশাপাশি তামিলনাড়ু গুজরাট, দিল্লি , রাজস্থানের পরিস্থিতিও ভয়াবহ। তামিলনাড়ুতে সাড়ে ১৫ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৫৯। মৃত্যু হয়েছে ২৬৯ জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে মৃতের সংখ্যা ১৯৭।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com