মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু হোসেনপুরে বজ্রপাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারে চরম মানবিক সংকট, সহায়তার আবেদন নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস দুই বছরেও থামেনি কান্না: তাড়াইলের বীর শহীদ তরিকুল ইসলাম রুবেলকে শ্রদ্ধায় স্মরণ প্রতিষ্ঠার ৬ বছর পূর্তিতে হাওরের বুকে নৌভ্রমণে উৎসবমুখর তাড়াইল উপজেলা প্রেস ক্লাব বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত

শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র ও মাখন এন্ড ব্রাদ্রার্স এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২০
  • ৬৫১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের এক হাজার অসহায় পরিবারের মাঝে হাসি ফুটেছে ঈদ উপহার পেয়ে। কিশোরগঞ্জে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র ও মাখন এন্ড ব্রাদ্রার্স এর উদ্যোগে করোনা ভাইরাসে সমস্যায় পড়া ঈমাম মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণী পেশার এক হাজার পরিবার এই ঈদ উপহার পেয়েছে।

 

শিশু বিকাশ কেন্দ্রের ভাইস চেয়ারম্যান ও মাখন এন্ড ব্রাদার্স এর প্রতিষ্ঠাতা জামিলুর রহমান মাখনের তত্বাবধানে এই ঈদ উপহার সামগ্রীগুলো স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। তিনি মে মাসের শুরুতে আরও দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন।

জামিলুর রহমান মাখন জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের জন্য ৭০টি করে মানসম্মত পিপিই, ৮০টি করে ৯৫ মাস্ক এবং ৩০০টি করে সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়েছে। করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার ২ হাজার পরিবারের মাঝে মে মাসের শুরুতে খাদ্য উপহার সামগ্রী এবং ঈদের আগ মূহূর্তে আরও ১ হাজার পরিবারের কাছে পৌঁছে দেয়া হলো ঈদ উপহার। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, তরুন ব্যবসায়ী জামিলুর রহমান মাখন করোনা মোকাবেলায় সম্মুখযোদ্ধাদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করা ছাড়াও কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন, পাকুন্দিয়া ও কটিয়াদী সহ বিভিন্ন উপজেলায় মানবিক সহায়তা নিয়ে নিম্ন মধ্যবিত্ত, শ্রমজীবী ও অসহায়-দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com