রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

কিশোরগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে নগদ বৃত্তি প্রদান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩৯৫ বার পড়া হয়েছে

গতকাল (২৯ মে) শুক্রবার কিশোরগঞ্জের ৪৯০ জন অসহায় মানুষের হাতে হাতে খাদ্যসামগ্রী ও ২৯০ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

 

শহরের পুরাতন স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র ও কিশোরগঞ্জ জেলা শাখা এর উদ্যোগে এবং জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর আয়োজনে সামাজিক সুরক্ষা দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় এ মানবিক সহযোগিতা। সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণজনিত সংকটে অসহায়ভাবে দিনযাপন করা কিশোরগঞ্জের ৪৯০ জন অসহায় মানুষের হাতে হাতে খাদ্যসামগ্রী ও ২৯০ জন শিক্ষার্থীদের মাঝে নগদ বৃত্তি প্রদান করা হয়েছে।

 

এ সময় প্রত্যেক পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১/২ লিটার তেল, ১ টি সাবান ও ২ টি করে মাস্ক উপহার হিসেবে দেয়া হয় এবং ২৯০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে শিক্ষাবৃত্তি হিসেবে ৫০০ টাকা করে দেয়া হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মানুষের হাতে হাতে খাদ্যসামগ্রী ও শিক্ষার্থীদেরকে বৃত্তির টাকা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ও চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ড মোঃ আবদুল মান্নান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার কিশোরগঞ্জ মোঃ মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন, কিশোরগঞ্জ ডাঃ মোঃ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান জামিলুর রহমান মাখন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com