রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

করোনায় নতুন করে মৃত ২২ জনের ১১ জনই যে শহরের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০
  • ৪৮০ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৬৭২ জনে দাঁড়াল।

 

বিভাগ অনুযায়ী মৃত্যুবরণের পরিমাণ বিশ্লেষণ করলে দেখা যায়:

ঢাকায় ১১ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেটে ২ জন ও বরিশালে ১ জন মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ২ হাজার ৩৮১ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৩৪ জনে। গত শুক্রবার পর্যন্ত এ হিসাবে পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ আক্রান্ত হয়েছেন।

সোমবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৩৯টি পরীক্ষা করা হয়েছে। আজ মোট ৫২টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

মৃত ২২ জনের বয়স:

২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সী: ৮ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী: ৪ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সী: ৭ জন।
৮১ থেকে ৯০ বছর বয়স: ২ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৮১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১০ হাজার ৫৯৭ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠলেন।

এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার ২০ দশমিক ৮১ শতাংশ এবং মৃতের হার মোট আক্রান্তের ১ দশমিক ৩৬ শতাংশ। ভাইরাসটি থেকে সেরে ওঠার মাত্রা ২১ দশমিক ৩৯ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ‘সিডিসি-কেয়ার ফর অল’ সেবা চালু করেছে। এই সেবার অধীনে আক্রান্ত ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করে তাদের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও পুষ্টিকর খাদ্য নিয়ে নির্দেশনা দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com