মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

গত ২৪ ঘন্টায় ২৩৮১ জনের দেহে করোনা শনাক্ত, মোট ৪৯,৫৩৪

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০
  • ৪০৩ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৩৮১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।  এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৩৪ জন।

একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২ জন। মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ আর ৩ জন নারী । তাদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, সিলেটের ২ জন এবং বরিশালের ১জন। এ নিয়ে দেশে করোনায় প্রাণহানি হলো মোট ৬৭২ জনের।

সোমবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫২ টি ল্যাবে ১১ হাজার ৪৩৯ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৩৮১ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০. ৮১ ভাগ। শনাক্ত অনুপাতে মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।

 

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ৮১৬ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১০ হাজার ৫৯৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com