সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

ভৈরব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ইন্তেকাল, সাংসদের গভীর শোক প্রকাশ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৬৯৫ বার পড়া হয়েছে

ভৈরব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ কর্মী, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ গিয়াস উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে রাজধানী গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মোঃ গিয়াস উদ্দিন ডায়াবেটিস, হৃদরোগ ও রক্তচাপ জনিত সমস্যা নিয়ে গত এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩বছর। মোঃ গিয়াস উদ্দিন উপজেলার শম্ভপুর গ্রামের মৃত আফসার উদ্দিন এর ছেলে।

 

এদিকে ভৈরব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিসিবি ও এসিসি সভাপতি ভৈরব-কুলিয়ারচর নির্বাচনী এলাকার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমান এর পুত্র আলহাজ্ব নাজমুল হাসান পাপন। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন সাংসদ নাজমুল হাসান পাপন। পাশাপাশি গিয়াস উদ্দিনের মৃত্যুতে ভৈরব উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগের জেষ্ঠনেতৃবৃন্দ ও আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

 

মোঃ গিয়াস উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, ১মেয়ে ও ৩ ছেলেসহ অগণিত শোভাকাঙ্খি রেখে গেছেন। ভৈরব শম্ভপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।

 

জীবনদশায় মোঃ গিয়াস উদ্দিন ১৯৯৭থেকে২০০৮সাল পর্যন্ত টানা ১১বছর ভৈরব উপজেলার বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ ও ২০০১সালে ভৈরব-কুলিয়ারচর (কিশোরগঞ্জ -৬) আসন থেকে বিএনপি প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com