সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

গত ২৪ ঘন্টায় বাড়িতেই মারা গেছেন ১৩ জন করোনা রোগী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৪৬২ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৮২৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন।

মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২৩ জন পুরুষ আর ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রামের ১২ জন, সিলেটের ৩ জন, রাজশাহীর ২ জন, বরিশালের ১ এবং রংপুরের ১ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৭ জন এবং বাড়িতে ১৩ জন।  এ নিয়ে দেশে করোনায় প্রাণহানি হলো মোট ৮১১ জনের।

শুক্রবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫০ টি ল্যাবে ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮২৮ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত হলেন মোট ৬০ হাজার ৩৯১ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ৬৪৩ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১২ হাজার ৮০৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com