শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

সিরাজগঞ্জের কাজিপুরে শোকের ছায়া, প্রিয় নেতাকে শেষবার দেখার সাধ ছিলো সবার

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪৬৫ বার পড়া হয়েছে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জের কাজিপুরে এখন শোকের ছায়া। লক্ষাধীক নেতাকর্মী শেষবারের মতো প্রিয় নেতা দেখতে পাওয়ার আকাঙ্খা থাকলেও দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কাজিপুরে আসেনি মোহাম্মাদ নাসিমের মরদেহ। তাই শোকটা আরো প্রকট হয়েছে নেতাকর্মীদের মাঝে। তবে নেতার আত্মার শান্তি কামনায় চলছে দোয়া মাহফিল আর কোরানখানী।
১৯৪৮ সালের ২রা এপ্রিল ক্যাপ্টেন এম মনসুর আলী আর মা অামেনা মনসুরের কোল আলো করে ঘরে আসেন মোহাম্মাদ নাসিম। এরপর নানা চড়াই উৎরাই পেরিয়ে বেড়ে উঠেন মোহাম্মাদ নাসিম। ছাত্রজীবন থেকেই রাজনৈতিক জীবন শুরু হলেও ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি এই বর্ষীয়ান নেতাকে।
সিরাজগঞ্জের কাজিপুরের মানুষের কাছে তিনি ছিলেন দেবদূতের মতো। স্থানীয় মানুষের যে কোন সমস্যাতেই বুক আগলে দাড়াতেন মোহাম্মাদ নাসিম। আর যে কারনে কাজিপুরের মানুষ তার এ চলে যাওয়ার শোক সামাল দিতে পারেছন না। যদিও মোহাম্মাদ নাসিমের অভাব পূরণ হবার নয়। তবে তার আদর্শকে ধারন করে এগিয়ে নিতে চান তার রাজনীতি।
আর স্থানীয় আওয়ামীলীগের সহ সভাপতি জানালেন, আগামী ৭দিন শোক পালন সহ কোরানখানী ও কালো ব্যাজ ধারন করবে নেতাকর্মীরা। তবে প্রিয় নেতার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে না পারার আক্ষেপটা কাজিপুর বাসীর রয়ে যাবে চিরকাল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com