শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

করোনায় আক্রান্ত পুলিশের ৭৪০২ সদস্য, সুস্থ হয়েছেন ৩৯০৪ জন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৪২৬ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে সারা দেশে সাত হাজার ৪০২ জন আক্রান্ত পুলিশ সদস্যের মধ্যে সোমবার পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৯০৪ জন।

পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে, এর মধ্যে সোমবার বিকালে রাজবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) থেকে ৫৩ জন করোনা মুক্ত হয়ে ফিরে গেছেন।

সেরে ওঠা পুলিশ সদস্যরা হাসপাতাল থেকে ফিরে যাওয়ার আগে পরপর দুবার পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েছেন। তাদের সবাইকে ফুল দিয়ে বিদায় জানানো হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।অনেকেই ইতিমধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।

 

এদিকে, জনগণকে সুরক্ষা দিতে গিয়ে এ নিয়ে বাংলাদেশ পুলিশে কর্মরত একজন সিভিল সদস্য ও একজন র‌্যাব সদস্যসহ মোট ২৭ জন সদস্য করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

সূত্র জানিয়েছে, মোট আক্রান্ত পুলিশের মধ্যে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই এক হাজার ৯৪৯ জন আক্রান্ত। সারাদেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী এবং র‌্যাবসহ অন্যান্য সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত বাংলাদেশে ৯০ হাজার ৬১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং এতে আক্রান্ত হয়ে এক হাজার ২০৯ জন মারা গেছেন

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com