মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

এইচএসসি পরীক্ষা কবে, যা বললেন শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৭০৯ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতির কারণে কবে নাগাদ এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হবে, তা এখনও বলা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এইচএসসির পরীক্ষার জন্য যা যা প্রস্তুতি দরকার সব সম্পন্ন করে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে করোনা মহামারীর প্রকোপ না কমায় আমরা সেটি নিতে পারছি না।

তিনি বলেন, বর্তমানে দেশে করোনা সংক্রমণ উদ্ধমুখী, এটা থেকে কবে নাগাদ আমরা মুক্ত হতে পারবো আমরা কেউ আন্দাজ করতে পারছি না। এজন্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে।

 

তিনি আরো বলেন, এই পরীক্ষাটি একটি বিরাট কর্মযজ্ঞ। এখানে শুধু শিক্ষার্থীরা জড়িত নয়, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীসহ অনেকেই এটার সঙ্গে সংশ্লিষ্ট। তাই সবার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে আমরা এ পরীক্ষা নিতে পারিনা। কাজেই এ মুহুর্তে কোনভাবেই বলতে পারছিনা কবে নাগাদ এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

 

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণের ফলে চলতি বছরের এইচএসসি ও সমমানে পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com