শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জের নিকলীতে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেপ্তার

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৯৪৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১০) নিজের দোকানে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার সিংপুর বাজারে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিকলী থানায় একজনকে আসামি করে ওই ছাত্রীর মা মামলা করেন। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার ভোরেই একজনকে গ্রেপ্তার করেছে।

ওই কিশোরীর বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। পুলিশ সিংপুর ইউনিয়নের সিংপুর বাজারের হাটি গ্রামের আহাম্মদ আলীর ছেলে হক সাহেব (৩৫) কে এ ঘটনায় গ্রেফতার করেছে। মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, নিকলী উপজেলায় গত বুধবার সকালে (১৭জুন) ছাত্রীটি সিংপুর বাজারে আসামি হক সাহেবের দোকান থেকে চিপস্ কিনতে গেলে ছাত্রীটিকে একা পেয়ে দোকানী হক সাহেব দোকানে তালা মেরে অন্য দিক দিয়ে দোকানে ডুকে ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টার চালায়। এ সময় ছাত্রীর ডাক-চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে আসামি হক সাহেব পিছনের জানালা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন হক সাহেবকে আটক করে । পরে দোকানি হক সাহেব তালা খুলে দিলে এলাকার লোকজন ছাত্রীটিকে উদ্ধার করে। পরে তাকে বাজারে মুক্তিযোদ্ধা অফিসে তালা দিয়ে রেখে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা চালায়। পুলিশ গোপনীয়ভাবে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার ভোরে সিংপুর বাজার হাটি অন্য বাড়ি থেকে হক সাহেবকে আটক করে থানায় নিয়ে আসে।

 

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাসছুল আলম সিদ্দিকী বলেন, পুলিশ খবর পাওয়ার পর তিনি অফিসারদের নিয়ে তাৎক্ষণিক সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার হাটি গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হক সাহেবকে গ্রেপ্তার করেছে। তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। মামলায় একজনকে আসামি করা হয়েছে। ওই ছাত্রীটিকে বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে ২২ ধারার জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি হক সাহেবকে  আজ (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com