শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ডা. রকিব হত্যার বিচারের দাবিতে ভৈরবে ডাক্তারদের মানববন্ধন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২০
  • ৫০৬ বার পড়া হয়েছে

খুলনায় ডা. আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএমএ ভৈরব শাখা ও ভৈরব প্রাইভেট ক্লিনিক ডায়াগনষ্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সোমবার দুপুর দেড়টায় স্থানীয় ট্রমা হাসপাতাল চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএমএ কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য ও ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ কিশোর কুমার ধর, ডাঃ সাদিয়া সুলতানা প্রমূখ।

মানববন্ধনে ডা. আব্দুর রকিব খানের স্মরনে ১ মিনিট নীরবতা পালন করেন আয়োজকরা।

 

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ বলেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটির অংশ হিসেবে তাদের কর্মসুচীরন অংশ হিসেবে আমরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এবং ভৈরবের ডক্টরস সমাজ এবং প্রাইভেট ক্লিনিকের সকল চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সকল চিকিৎসকদের নিয়ে আমরা একটি মানববন্ধন , কালোব্যাজ ধারণ করে প্রতিবাদ জ্ঞপনসহ এক মিনিট নীরবতা পালন করেছি। আমরা চাই ডাঃ রাকিব হত্যার সর্বোচ্ছ বিচার হোক আমরা চিকিৎকরা যেন কর্মস্থলে নিরাপদ ভাবে মানুষকে চিকিৎসা সেবা দিতে পারি সেজন্য চিকিৎসা সেবা আইন বাস্তবায়ন করা হোক।

 

উল্লেখ্য গত ১৫জুন রাতে খুলনার রাইসা ক্লিনিকের মালিক ডাঃ আব্দুর রকিব খানের উপর ভুল চিকিৎসার অভিযোগ এনে হামলা চালায় ওই ক্লিনিকে চিকিৎসা নেওয়া এক রোগীর স্বজনরা। পরে হামলার স্বীকার ডাঃ আব্দুর রকিব খানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্ষুবে ফেটে পড়ে চিকিৎসক সমাজ। হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে চিকিৎসক ধর্মঘটের ডাক দেয় বিএমএ কেন্দ্রিয় কমিটি। পরে ডাঃ আব্দুর রকিব খান হত্যাকান্ডে দায়ের করা মামলার এজাহারভুক্ত তিন আসামীসহ মোট পাচঁজনকে গ্রেফতার করা হলে ধর্মঘট প্রত্যাহার করেন বিএমএ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com