রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৪৯৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (০১ জুলাই) সকাল ১১টায় এক আলোচনা সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

নজরুল ইসলাম সাগরকে আহ্বায়ক, অজিত দত্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খন্দকার আবু সুফিয়ান যুগ্ম আহ্বায়ক ও তোফায়েল আহমেদ তুষারকে সদস্য সচিব করে নয় সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

দৈনিক আমাদের সময় পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে ও দৈনিক বাংলাদেশের খবরের উপজেলা প্রতিনিধি তোফায়েল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক মানবজমি পত্রিকার উপজেলা প্রতিনিধি অজিত দত্ত, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি খন্দকার আবু সুফিয়ান, সাপ্তাহিক শুরুক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আলী রহমান প্রমুখ। এছাড়া আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন অনলাইন পোর্টাল ভাটির রাণী ডট কমের সম্পাদক মোঃ গোলাম রসূল, নিউজ টুয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি টিটু দাস, হাওর এক্সপ্রেস ডট কমের সম্পাদক এড. রুহুল আমিন, স্টাফ রিপোর্টার সোহরাব উদ্দিন প্রমুখ।

 

আলোচনা সভায় অষ্টগ্রাম উপজেলার সকল গণমাধ্যম কর্মীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে ঐক্যবদ্ধ থেকে অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া উপজেলার সকল গণমাধ্যম কর্মীরা একসঙ্গে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com