কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে অস্ত্রসহ মানিক মিয়া (২৫) নামে এক ডাকাত’কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। সে জেলার মিঠামইন উপজেলার বড়কান্দা এলাকার আবু বকরের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে, মিঠামইন থানার চিহ্নিত ডাকাত মানিক মিয়া (২৫) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন সুতারপাড়া এলকায় অবস্থান করছে এবং সেখান থেকে নিয়মিতভাবে বিভিন্ন ডাকাতি ও গরু চুরিতে অংশগ্রহণ করছে এমন খবরের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত চিহ্নিত ডাকাতকে গ্রেফতারের জন্য র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
সেই প্রেক্ষিতে আজ রবিবার (৫ জুলাই) সকাল ৮ টায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন সুতারপাড়া এলাকা হতে চিহ্নিত ডাকাত মানিক মিয়া (২৫) কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১টি পাইপ গান ও ১ টি ছোড়া’সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।