শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

নিকলী বেড়িবাঁধ পর্যটন কেন্দ্রে ৪০ পর্যটককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৭৪৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলার নিকলী বেড়িবাঁধ পর্যটন কেন্দ্রে ৪০ পর্যটককে সাড়ে ২০ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্র জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ও মাস্ক বব্যাহার না করে বেড়িবাঁধ পর্যটন এলাকায় প্রবেশ করায় ৪০ জন পর্যটককে অর্থ দন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার (১০জুলাই) বিকেলে নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাতের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে ওই বেড়িবাঁধ পর্যটন এলাকা পর্যটকদের জন্য নিষিদ্ধ ঘোষণা করে নিকলী উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মোটরসাইকেল, মাইক্রো বাস এবং প্রাইভেট কার হাঁকিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের শত-শত পর্যটক এসে ভিড় জমালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ ব্যবস্থা নিয়ে পর্যটকদের নিরৎসাহিত করা হয়।

এর আগে গত শনিবার (৩জুলাই) সকালে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুদ্দিন মুন্না দুই দফায় পর্যটকদের এবং তাদের নিয়ে ঘুরে বেড়ানোর অপেক্ষায় থাকা শত-শত ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোট বেড়িবাঁধ থেকে সরিয়ে দেন এবং বেড়িবাঁধ এলাকায় গড়ে ওঠা খাবার দোকান গুলোকে শুধুমাত্র পার্সেল সরবরাহের নির্দেশ দেন।

নিকলী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত বলেন, “উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নিকলী বেড়িবাঁধে ভ্রমণ পিপাসুদের নিরৎসাহিত করতে আমরা ওদেরকে বুঝানোর পাশাপাশি সতর্ক করে যাচ্ছি এবং মাস্ক নামমাত্র জরিমানা করেছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com