শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ইদে বাজার মাতাবে হোসেনপুরের  ‘মেসি-২, দাম হাঁকাচ্ছে ২৫ লাখ টাকা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৭৯০ বার পড়া হয়েছে

মেসির মতোই শান্ত থাকায় নাম রাখা হয়েছে“মেসি-২”। দাম হাকাচ্ছে ২৫ লাখ টাকা । কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নে ধুলজুরী গ্রামে ভাই ভাই ডেইরী ফার্মে বড় আকৃতির এই ষাঁড়টি প্রস্তুত বিক্রির জন্য।বিজ্ঞাপনও দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।ঈদের প্রায় তিন সপ্তাহ বাকি থাকলেও  দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা যোগাযোগ করছেন গরুটি কেনার জন্য ।

ক’দিন পরেই কোরবানি ইদ ।এবার ইদে বিক্রির জন্য প্রস্তুত বিশাল আকৃতির গরু মেসি-২ কিশোরগঞ্জ। ষাঁড়টির দৈর্ঘ্য ৯ ফুট, উচ্চতা ৫ ফুট। ওজন  প্রায় ১৪00 কেজি। কালো আর সাদা দূসর  রঙের সুঠাম  ব্রাহামা জাতের গরুটি সম্পূর্ন দেশীয় পদ্ধতিতে খামারে মোটাতাজা করা হয়েছে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নে ধুলজুরী গ্রামের ষাঁড়টির বিজ্ঞাপন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। শুধু‘মেসি-২’ নয় তার খামারে রয়েছে ছোট বড় আরও ১৮ টি গরু । কোন ধরনের ষ্টেরয়েড বা ঔষধ ব্যবহার না করে সম্পূর্ন দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন। এবছর বিক্রি হবে শুধু মেসি-২ ।

গরুর মালিক দুলাল মিয়া জানান, টেলিভিশনে প্রতিবেদন দেখে তার আগ্রহ জাগে গরুর খামার করার । তিনি উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় গড়েতুলেছেন এই খামারটি । আর এই খামারেরই সদস্য মেসি-২ । বিশাল আকৃতির এই গরুটি ২৫ লাখ টাকা দাম চাইলেও করোনা পরিস্থিতির কারনে ২০ লাখ টাকা হলেও বিক্রি করে দিবেন।দেশের যে কোন জায়গা থেকে যে কেউ গরুটি ক্রয় করলেও পৌঁছে দিবেন নিজ দায়িত্বে ।

হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুল মান্নান জানান, দুলাল মিয়ার খামার ও গরুটি মানদন্ডে উপজেলার মধ্যে সেরা । তিনি আশা করছেন মেসি-২ গরুটি ন্যায্য মূল্যে বিক্রি হবে । তাতে আরও অনেক খামারির গরু মোটা তাজা করনে আগ্রহ বাড়বে। এবারে কোরবানি ইদের জন্য উপজেলায় ৫৭৯০ টি গরু,কিছু বয়স্ক গাভী ও ছাগল প্রস্তত রযেছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com