বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গত ২৪ ঘন্টায় ২৭৩৩ জনের দেহে করোনা শনাক্ত, মোট ১৯৬,৩২৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩৭০ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৭৩৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।  ১২ হাজার ৮৮৯টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া যায়।  একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৯ জন।

 

এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ২ হাজার ৪৯৬ জনের।

 

মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩১ জন পুরুষ আর ৮ জন নারী। যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন,  চট্টগ্রাম বিভাগের ৬ জন, খুলনা বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ৩ জন,  রংপুর বিভােগের ৩ জন, বরিশাল বিভাগের ২ জন এবং রাজশাহী বিভাগের ১ জন। ৩৯ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৫ জন এবং বাড়িতে মারা গেছেন ৪ জন।

 

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪০ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

গত জুন মাসের ১ তারিখের পর থেকে একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি থাকার পর ৪ জুলাই প্রথম ২৯ জনে নামে। এরপর আবার ৫ জুলাই করোনায় মৃত্যু হয় ৫৫ জনের। ৫ জুলাইয়ের পর মৃতের সংখ্যা আর ৩০-এর নিচে নামেনি।

 

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com