শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

রাষ্ট্রপতির ভাইয়ের মৃত্যুতে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৫৪৯ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি ও ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর চ্যান্সেলর আবদুল হামিদের ভাই ও তার সহকারী একান্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হাই বৃহস্পতিবার দিবাগত রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সুলতান উদ্দিন ভূঞা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

 

শুক্রবার সকালে এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম আবদুল হাই সাহেবের অকাল প্রয়াণ আমাকে ব্যথিত ও মর্মাহত করেছে। ব্যক্তি জীবনে তিনি ছিলেন নির্লোভ, নিরহংকার ও সদা হাস্যজ্জল একজন মানুষ। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

 

তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হলে কভিড-১৯ পজেটিভ আসে। অবস্থার অবনতি হলে ৫ জুলাই তাকে সিএমএইচে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

উল্লেখ্য মরহুম আবদুল হাই ১৯৫৩ সালে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। তিনি মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের সাবেক সহকারী অধ্যাপক, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বিআরডিবির সভাপতি ও শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাহ’র সভাপতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এলাকার উন্নয়নে তিনি বিপুল অবদান রাখেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com