বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

বিয়েতে এসে করোনায় মা ও ৪ ছেলের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪৫১ বার পড়া হয়েছে

ভারতের ঝাড়খণ্ডে বিয়ে বাড়িতে এসে করোনায় আক্রান্ত হয়ে মা এবং তার চার ছেলের মৃত্যু হয়েছে।

খবরে বলা হয়েছে, দিল্লি থেকে নাতির বিয়ের অনুষ্ঠানে ধানবাদের কাতরাসে এসেছিলেন ৮৮ বছরের বৃদ্ধা। ২৬ জুন ওই বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে যোগ দেন তার ছয় ছেলের মধ্যে চার ছেলে। বিয়ের অনুষ্ঠানের পরেই করোনায় আক্রান্ত হন বৃদ্ধা ও ওই চার ছেলে। ধানবাদের একটি হাসপাতালে ৪ জুলাই ওই বৃদ্ধার মৃত্যু হয়। এরপর ১০ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে তার চার ছেলেরও মৃত্যু হয়েছে।

আনন্দবাজার জানায়, ওই বৃদ্ধার এক ছেলে ক্যানসার আক্রান্ত ছিলেন। তার চিকিৎসা চলছিল জামসেদপুরের একটি হাসপাতালে। সেখানে ১৬ জুলাই তার মৃত্যু হয়। বেঁচে আছেন শুধু বৃদ্ধার দিল্লি নিবাসী এক ছেলে। ওই বিয়েতে উপস্থিত আরও দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। তাদেরও চিকিৎসা চলছে।

 

এই ঘটনায় পুরো কাতরাস জুড়ে শোকের ছায়া নেমেছে। স্থানীয় ও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগেই তার ৬৫ বছরের এক ছেলে ও ৬৭ বছরের আর এক ছেলে করোনা আক্রান্ত হয়ে ধানবাদের একটি হাসপাতালে ভর্তি হন। ধানবাদের ওই হাসপাতালে ৬৫ বছরের ছেলের মৃত্যু হয় ১০ জুলাই। ১১ জুলাই মারা যান ৬৭ বছরের ছেলেও।

 

বিয়ের অনুষ্ঠানের পরপরই শরীর খারাপ নিয়েই রাঁচি ফিরে গেছিলেন তার ৭২ ও ৭০ বছরের দুই ছেলে। রাঁচিতে তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তাদের রাঁচির রিমসে ভর্তি করা হলে ১২ জুলাই ৭২ বছরের ছেলের মৃত্যু হয়। ১৯ জুলাই ৭০ বছরের ছেলেরও মৃত্যু হয়। ঘটনায় শোকস্তব্ধ বৃদ্ধার পরিবার। আতঙ্কে আছে কাতরাসের ওই বিয়েতে যারা এসেছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com