শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

জবি গণিত অ্যালামনাই এসোসিয়েশন এর অনন্য উদ্যোগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৫৭০ বার পড়া হয়েছে

বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে যখন সারাদেশ স্থবির হয়ে আছে, সেই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অধ্যয়নরত অসহায় ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে একই বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশন (JnUMAA)।

.

আজ (২৫ জুলাই, ২০২০) শনিবার এসোসিয়েশনের সদস্যরা ঐ বিভাগের অধ্যয়নরত ৩৭ জন শিক্ষার্থীকে ২য় পর্যায়ে শুভেচ্ছা উপহার হিসাবে জনপ্রতি সর্বনিম্ন ২০৪০ টাকা করে এবং ০২ জন শিক্ষার্থীকে বিশেষ উপহার হিসাবে ৪০৮০/- করে মোট ৩৯ জন শিক্ষার্থীকে সর্বমোট ১ লক্ষ টাকার কিছু বেশি শিক্ষার্থীদের নিজ নিজ মোবাইল ব্যাংকিং একাউন্টে প্রেরণ করেন। উল্লেখ্য ১ম পর্যায়ে গত ঈদুল ফিতরের আগেও শিক্ষার্থীদের মাঝে লক্ষাধিক টাকার উপহার বিতরণ করা হয়। এ বিষয়ে গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং ৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা জনাব মোঃ তরিকুল ইসলাম বলেন- ”নভেল করোনা ভাইরাসজনিত চলমান সংকটময় মূহুর্তে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণসহ জনকল্যাণমুখী বিভিন্ন কাজে আমাদের উদ্যোগ অব্যহত থাকবে। । ”

 

এ ব্যাপারে এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বিভাগের সাবেক শিক্ষার্থী জুয়েল খন্দকার বলেন “- আমাদের এই কার্যক্রমে তহবিল গঠনে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সাবেক শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে বিভাগের শিক্ষক মহোদয়গণ যারা অসচ্ছল শিক্ষার্থী বাছাইসহ সার্বিক সহযোগিতা করেছে তাদের প্রতি অ্যালামনাই এসোসিয়েশন কৃতজ্ঞ।” এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দ্যেশ্য সম্পর্কে জানতে চাইলে এসোসিয়েশনের সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা জনাব খলিলুর রহমান ওয়ান নিউজ২৪ কে বলেন- ” জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাচ্ছে। একজন শিক্ষার্থী যখন শিক্ষাজীবন শেষ করে যান তখন থেকেই সাবেক হয়ে যায়। আর সাবেক শিক্ষার্থীদের একমাত্র প্ল্যাটফরম অ্যালামনাই এসোসিয়েশন। অ্যালামনাই এসোসিয়েশন সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মাঝে একটি সেতুবন্ধন তৈরি করে।” পেশাগত জীবনে সিনিয়দের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পাবার জন্য এই ধরণের সংগঠনের কোন বিকল্প নেই। তাছাড়াও বিভিন্ন দূর্যোগময় পরিস্থিতিতে বর্তমান শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার সহজ মাধ্যম হচ্ছে অ্যালামনাই।

 

.

বছরের একটি নির্দিষ্ট সময়ে সাবেকদের মিলন মেলার বড় সুযোগ করে দিচ্ছে এই সংগঠনটি। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশন এর কর্মপরিধি দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। সংগঠনটি বিভাগের শিক্ষার্থীদের বিপদেআপদে সর্বদা পাশে থাকবে। সাবেক শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি করে কল্যাণ ধর্মী উদ্যোগ গ্রহণ করা হবে।” জানতে চাইলে এসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, “এসোসিয়েশনের জনকল্যাণমুখী উদ্যোগে সাবেক শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে- এ জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এছাড়া সার্বিক কার্যক্রম বাস্তবায়নে নির্বাহী কমিটির সদস্যবৃন্দ আন্তরিকভাবে কাজ করায় তাদেরকেও ধন্যবাদ। ভবিষ্যতে এসোসিয়েশনের পক্ষ থেকে আরও বড় পরিসরে জনহিতকর কার্যক্রম পরিচালনা করা হবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com