শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

নিকলীতে দুইটি পৃথক অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৮৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলীতে দুইটি পৃথক অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবাসহ তিন ব্যবসায়ী ও গাঁজা সেবনকরে বাবাকে মারধর করায় একজনকে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।

শুক্রবার (২৪জুলাই) রাত সাড়ে ১১টায় নিকলী উপজেলার কারপাশাা ইউনিয়নের মজলিশপুর গ্রামে গাঁজা সেবন করে পিতা আমির আলীকে মারধর করার সময় মোঃ মালু হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। অন্য দিকে একই দিন রাতে নিকলী জারুইতলা ইউনিয়নের বনমালিপুর গ্রামে ইকবাল হোসেন বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ৭১ পিস ইয়াবাসহ বনমালীপুর গ্রামের কাছুম আলীর ছেলে ইকবাল হোসেন (৪২) , বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামের করিম মিয়ার ছেলে মোঃ রিদয় (২৪) ও একই উপজেলার কাদির মিয়ার ছেলে মোঃ রাকিব মিয়াকে (২৬) গ্রেপ্তার করে নিকলী থানার পুলিশ।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামছুল আলম ছিদ্দিকি বলেন, গ্রেপ্তারকৃত তিনজনই দীর্ঘদিন ধরে জারইতলা ইউনিয়নে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫জুলাই ) রাতে জারুইতলা ইউনিয়ন বনমালিপুর ইকবালের বসত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতে কারপাশ ইউনিয়নে পৃথক অভিযা চালানোর সময় মজলিশপুর গ্রামে ছেলে গাঁজা খেয়ে পিতাকে মারধর করার গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের তিনজনের নিকট থেকে ৭১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এব্যাপারে শনিবার (২৫জুলাই) তিনজনের নামে নিকলী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পিতাকে মারধর করায় ৫৪ ধারায় তিনজনসহ চার আসামিদেকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com