বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

মাস্ক পরিহিত থাকলে আমার স্ত্রীকে হারাতে হতো না : স্বাস্থ্য সচিব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩৯২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরের বাইরে ও অফিস-আদালতে মাস্ক পরা বাধ্যতামূলক করে মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। মাস্ক পরা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করা হয়েছে। মাঠপর্যায়ে জেলা প্রশাসন ও পুলিশ এ ব্যাপারে কঠোর ভূমিকা পালন করবে। শনিবার (২৫ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান এসব কথা জানিয়েছেন।

 

তিনি বলেন, আমার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলাম। সেখানে এক আত্মীয়ের মাধ্যমে আমার স্ত্রী করোনায় আক্রান্ত হন। এরপর করোনায় তার মৃত্যু হয়। সেখানে ওই আত্মীয় (নারী) এবং আমার স্ত্রী মাস্ক ছাড়া ছিলেন। একে-অপরের সঙ্গে মাস্ক ছাড়া মিশেছেন। মূলত ওই আত্মীয়ের কাছ থেকে আমার স্ত্রী সংক্রমিত হন। আমার স্ত্রী মারা গেলেও ওই আত্মীয় এখন সুস্থ। এখন আমার কাছে বার বার মনে হয় মাস্ক পরিহিত থাকলে আমার স্ত্রীকে হারাতে হতো না। আমরা মানুষকে সচেতন করছি। কোনো অবস্থায়ই মাস্ক ছাড়া ঘরের বাইরে যাবেন না। মাস্ক পরা নিশ্চিত করতে আরও কঠোর হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

শনিবার (২৫ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য সচিব।

 

কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্স সঙ্কটের সমাধান করা হবে জানিয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক কাজ করছে। গত তিন মাসে ১০ হাজার চিকিৎসক নিয়োগ পেয়েছেন। মাঠপর্যায়ে পদায়নে কিছু বৈষম্য রয়েছে বলেই চিকিৎসক সঙ্কট আছে। জেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে মানুষ স্বাস্থ্যসেবা নিতে গিয়ে যেন হয়রানির শিকার না হন, বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসক ও সিভিল সাজনকে নির্দেশ দেয়া হয়েছে।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম), স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন ও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হিবরুল বারী প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com