সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে গুচ্ছ গ্রামের উদ্বোধন

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৪১৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলায় ভূমিহীন ১৫ টি পরিবার পেয়েছে নতুন বাড়ি। ওই পরিবারগুলো নিয়ে গঠিত হয়েছে চর-কাটিহারি গুচ্ছ গ্রাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এ গুচ্ছগ্রাম উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার মুরর্শেদ চৌধুরী।

 

গতকাল বৃহ:স্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার জিনারী ইউনিয়নে চর-কাটিহারি গ্রামে ৫৯ শতাংশ সরকারি জায়গাতে তোলা হয়েছে এই বাড়িগুলো। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমানের সভাপতিত্বে জমি দলিল ও বাড়ি হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার ভূমি ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, যুবলীগের সভাপতি এম এ হালিম, জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, স্বেচ্ছা সেবকলীগ নেতা হাকিম তানিম,জিনারী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আমিনুল হক মৃধা মাখন প্রমূখ।

 

এছাড়াও স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। পরে গুচ্ছ গ্রামের ১৫টি পরিবারের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com