শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম বিগ্রেডের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৩১৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম বিগ্রেডের উদ্যোগে করোনার কারণে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার (২৯ জুলাই) কিশোরগঞ্জ ক্লাবের লং টেনিস গ্রাউন্ডে ১শত ৬০ জনকে খাদ্য সামগ্রী হিসাবে চাল, ডাল, তেলসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।

করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দ্যেশ্যে সাবেক স্থানীয় সরকার মন্ত্রি ও কেন্দ্রিয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সয়দ আশরাফুল ইসলাম স্মরণে এ বিগ্রেড গঠন করা হয়। এ বিগ্রেডের মাধ্যমে ইতিমধ্যে সদর ও হোসেনপুরে ১২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে উদ্যোক্তারা জানিয়েছেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক ও বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com