রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে পানিবন্দি এলাকা ও বেড়ি বাঁধ নির্মান কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৪৩৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুর সিদলা ইউনিয়নের সাহেবেরচর-চরবিশ্বনাথপুরসহ বেশ কয়েকটি গ্রামে উত্তাল ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। রাস্তা-ঘাট,খাল,পুকুর ও কৃষকের আবাদি ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি অবস্থায় জীবন-যাপন করছেন কয়েক হাজার মানুষ।

 

সরেজমিনে আজ রোববার (২ আগষ্ট) সকালে পানিবন্দি এলাকা ও বেড়ি বাধঁ নির্মান কাজের পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমান, কিশোরগঞ্জ জেলা পানি উন্নায়ন বের্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী, সহকারী কমিশনার ভূমি ওহিদুজ্জামান, অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক, যুব লীগের সাবেক সভাপতি এম এ হালিম, সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, আওয়ামীলীগ নেতা মোঃ মকবুল হোসেন, মোঃ রিপন, মোঃ আলমগীর হোসেন, শ্রমিক লীগ নেতা মাহাবুব আলম, পাকুন্দিয়া উপজেলার যুব লীগ নেতা বিল্লাল হোসেন, হোসেনপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি আল আমিন অপু প্রমূখ।

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন জানান, প্লাবিত এলাকা পরিদর্শন করেছি। হঠাৎ করে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে গিয়ে হঠাৎ বন্যার রূপ নিয়েছে। নিজস্ব অর্থায়নে ইতঃপূর্বে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ ও পানিবন্দি পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com