সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৫০ বার ভূমিকম্প!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৪২৯ বার পড়া হয়েছে

বিষয়টি অবাক করার মতো হলেও চলতি মাসেই ঘটেছে এমন ঘটনা। গত ১৪ জুন বিশ্বের বিভিন্ন প্রান্তে এত পরিমাণ ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

বিভিন্ন ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইটের সূত্রের বরাত দিয়ে সম্প্রতি এ খবর দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরশনের অঙ্গ প্রতিষ্ঠান এমএসএন। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল ১৪ জুন দুনিয়াজুড়ে কমপক্ষে ৫০টি ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ তীব্রতা ছিল ৫ দশমিক ৪ আর সর্বনিম্ন ২ দশমিক ৫।

এই ভূকম্পনগুলো যেসবে দেশে সংঘটিত হয়েছে তার মধ্যে রয়েছে, ভারত, ইন্দোনেশিয়া, হাওয়াই, পুয়ের্তো রিকো, মায়ানমার, জামাইকা, আলাস্কা, তুরস্ক, জাপান, ইরান ও ফিলিপিন্স। দেশগুলির মধ্যে অনেক জায়গাতেই ২৪ ঘণ্টার মধ্যে একাধিক বার ভূমিকম্প হয়েছে। এ দিন ভারতের গুজরাটেই ভূমিকম্প ও তার আফটার-শকে কেঁপেছে বেশ কয়েক বার। আগ্নেয়গিরির লাভা স্রোতের কারণে এর মধ্যে কয়েকটি দেশ ভূমিকম্পের জন্য ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত রয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর অভ্যন্তরে সাতটি প্লেট বা শিলা অনবরত ঘুরে চলেছে। যেখানে এই প্লেটগুলির সংঘর্ষ বেশি হয়, তাকে বলে ‘জোন ফল্ট লাইন’। প্লেটগুলির কোণে কোণে বারবার আঘাতের ফলে, একটা চাপ সৃষ্টি হয়। তখন প্লেটগুলি ভাঙতে শুরু করে। যার জেরে ভূ-গর্ভে এনার্জি বা শক্তি তৈরি হয়। সেটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। মাটি কেঁপে ওঠে। সবকিছু দুলতে থাকে।

 

এদিকে গত সোমবার (২২ জুন) বাংলাদেশের সিলেট-চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টার ব্যবধানে দুইটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল বাংলাদেশ থেকে বেশ দূরে হওয়ায় দেশে এর অনুভূতি হয়নি। কিন্তু যে কোনো মুহূর্তে বড় ভূমিকম্প হতে পারে বলে শঙ্কা গবেষকদের।

 

আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, কয়েকদিন ধরেই এমন নিয়মিত ভূমিকম্প রেকর্ড হচ্ছে। তবে এগুলো বাংলাদেশ থেকে অনেক দূরে। সতর্কতার স্বার্থে আমরা পর্যবেক্ষণ করছি। তবে এর কোনো প্রভাব বাংলাদেশে আশা করি পড়েনি, পড়ার শঙ্কাও কম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com